☘ পরিবার • বিবাহ • সমাজসেবা

সোস্যাল কনট্যাক্ট

মুসলিম সমাজে পরিবার সংরক্ষণ, বিবাহে উৎসাহ, উপযুক্ত পাত্র-পাত্রী সন্ধানে সহযোগিতা এবং পারিবারিক জীবন সম্পর্কে সচেতনতা তৈরির একটি সামাজিক উদ্যোগ।

আমাদের কথা

সোস্যাল কনট্যাক্ট উদ্যোগের উদ্দেশ্য ও প্রেক্ষাপট

আসসালামু আলাইকুম।

এ পৃথিবীতে মানবের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারিবারিক প্রথা/বন্ধনকে সংরক্ষণের বিকল্প নেই, যার দিকে প্রতিটি ঐশী ধর্মীয় গ্রন্থ ও দ্বীন আহ্বান করেছে। যাকে তাওরাত, ইঞ্জিল ও কুরআন বরকতময় বলেছে। পরিবারই সৃষ্টির অস্তিত্বের মূল উপাদান। এই পরিবারের ভিত্তি হলো বিবাহ।

কিন্তু বর্তমানে আধুনিকতার নামে, জাতিসংঘ সনদের নামে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নামে বিশ্বব্যাপী পারিবারিক ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে এবং অবাধ যৌনতা ও সমকামিতাকে উৎসাহ দেওয়া হচ্ছে। অথচ ব্যক্তি, পরিবার ও সমাজের সকল সদস্যের স্থিতিশীল জীবনযাপনের জন্য প্রয়োজন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

বর্তমানে আমাদের সমাজে ছেলে-মেয়েদের বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী সন্ধান করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। একইসাথে নানাবিধ শর্ত ও সামাজিকতার বেড়াজালে বিবাহকে কঠিন করা হচ্ছে।

সেবামূলক কাজ হলেও ম্যাচ মেকিংয়ের কাজটি অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করছে, যার উপর সর্বসাধারণের আস্থার অভাব রয়েছে। তথাপি এ সমাজে তাদের অবদান খাটো করে দেখছি না।

এ ছাড়া অনলাইন/ফেসবুকের কিছু গ্রুপে পাত্র-পাত্রীর ডাটা লক্ষ্য করা যায়। সেখানে ছেলেমেয়েরা সরাসরি নিজেদের বিয়ের জন্য ছবিসহ বা ছবি ছাড়া বিজ্ঞাপন দেয়। এখানে অনেককে কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্য করতে দেখা যায়। আমরা জানি না এসব অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিয়ের মতো একটি পবিত্র বন্ধন তৈরি হয়, না ব্যভিচারের দ্বার উন্মোচিত হয়।

মানব জীবনের অপরিহার্য পবিত্র এ বন্ধন তৈরিতে পারস্পরিক সহযোগিতা করা সমাজের সামষ্টিক দায়িত্ব, যা ফরজে কেফায়া তুল্য। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, “তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদের বিবাহ দিয়ে দাও।”

এ কারণে ধর্মীয়/সামাজিক দায়বদ্ধতা থেকে বিয়ের পাত্র-পাত্রী সন্ধানে সহযোগিতার জন্য পরিচিতজনদের নিয়ে “সোস্যাল কনট্যাক্ট” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। পাত্র-পাত্রী পছন্দের কাজটি অনলাইন প্লাটফর্মে সহজতর হবে ভেবে আমরা ওয়েবপেজ খোলার সিদ্ধান্ত গ্রহণ করি।

এ ওয়েবপেজের মাধ্যমে বিবাহের পাত্র-পাত্রী পছন্দ, শরিয়াহ মোতাবেক বিবাহ অনুষ্ঠান আয়োজনে পরামর্শ, বিবাহ-পরবর্তী পারিবারিক দায়দায়িত্ব সম্পর্কে সচেতন করা ছাড়াও আরও কিছু সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ওয়েবপেজটি সেবাগ্রহিতা এবং সেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

আমাদের এ কর্মসূচির বাস্তবায়ন বিবাহে উৎসাহ দান, বিবাহ বিচ্ছেদের হার কমানো তথা রাষ্ট্রের সামাজিক শৃঙ্খলা রক্ষায় অবদান রাখতে পারবে বলে আশা করি।

সেবাগ্রহিতাদের প্রয়োজন অনুসারে এই ডাইনামিক ওয়েবপেজকে পর্যায়ক্রমে আপডেট করা হবে। সকলের সহযোগিতা আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে এবং সংশ্লিষ্ট সকলে উপকৃত হবে, ইনশাআল্লাহ।

ভিশন: পরিবার ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা।

সকলের শুভকামনা করছি!
“সোস্যাল কনট্যাক্ট গ্রুপ”

সোস্যাল কনট্যাক্টের লক্ষ্য/উদ্দেশ্য

প্রস্তাবিত সামাজিক কার্যক্রমসমূহ

১

শরীয়াহ ভিত্তিক পরিবার গঠনের মাধ্যমে মানবজীবনের পরিবার প্রথা টিকিয়ে রাখার প্রচেষ্টা চালানো।

২

বিবাহে উৎসাহ দান ও বিবাহের পূর্বে সঠিক পাত্র-পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে পরামর্শ দেওয়া।

৩

শরিয়ত সম্মত উপায়ে বিবাহ অনুষ্ঠান আয়োজনে পরামর্শ প্রদান।

৪

নব-দম্পতিদের বিবাহ-পরবর্তী স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক দায়দায়িত্ব সম্পর্কে সচেতন করা।

৫

সন্তান গ্রহণ ও লালন-পালন (প্যারেন্টিং) বিষয়ে পরামর্শ প্রদান।

৬

সোস্যাল কনট্যাক্টের মাধ্যমে বিবাহিত পরিবারকে নিয়ে “সোস্যাল কনট্যাক্ট ফ্যামিলি” গঠন ও ডাটাবেইজ প্রস্তুত।

৭

সোস্যাল কনট্যাক্ট পরিবারের সদস্যদের নিয়ে সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান আয়োজনপূর্বক যৌথ বা প্রশস্ত পরিবার সম্পর্কে সচেতন করা।

৮

সমাজবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ, আলেম ও আইনজীবীদের নিয়ে পরামর্শক প্যানেল গঠন।

৯

পারিবারিক মনোমালিন্যের ক্ষেত্রে পরামর্শক প্যানেলের মাধ্যমে সহায়তা করা।

১০

“ওল্ড এজ হোম, এট হোম” পরিকল্পনা বাস্তবায়নে রিহ্যাব সদস্য অর্থাৎ ডেভেলপার, ডিজাইনার, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারদের সাথে মতবিনিময় করা; এটাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া।

১১

অন্যান্য সমাজসেবামূলক কাজ পরিচালনা করা।

সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে সোস্যাল কনট্যাক্ট এগিয়ে যেতে চায়; পাত্র-পাত্রীর সন্ধান যার ক্ষুদ্রতম অংশ মাত্র।

সোস্যাল কনট্যাক্ট রেজিস্ট্রেশন ফরম

ছেলে/মেয়ে — প্রযোজ্য অংশ নির্বাচন করে তথ্য প্রদান করুন

ব্যক্তিগত তথ্য

পারিবারিক তথ্য

ঘোষণা: আমি এই মর্মে প্রতিজ্ঞা করছি যে, সোস্যাল কনট্যাক্টের সহায়তায় আমার বা আমার পোষ্যের বিবাহ সম্পন্ন হলে, বিবাহ-পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সোস্যাল কনট্যাক্ট দায়ী থাকবে না।
ডেমো ফরম: তথ্য যাচাই করা হয়েছে। বাস্তবে জমা দেওয়ার জন্য এই ফরমকে আপনার সার্ভার/ডাটাবেইজ/API-এর সাথে সংযুক্ত করতে হবে।

সোস্যাল কনট্যাক্টের কর্ম পদ্ধতি

প্রস্তাবিত চার ধাপের প্রক্রিয়া

০১

তথ্য সংগ্রহ

প্রাথমিক পর্যায়ে “সোস্যাল কনট্যাক্ট” হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের সূত্রেই পাত্র-পাত্রীর তথ্য সংগ্রহ করা হবে। গ্রুপ মেম্বারদের রেফারেন্সে যে কোনো সংখ্যক পাত্র-পাত্রীর নিবন্ধনের সুযোগ রাখা হবে।

০২

রেজিস্ট্রেশন

পাত্র/পাত্রীর নিজে বা অভিভাবক নির্ধারিত ফরম পূরণ করে তথ্য সাবমিট করতে পারবেন।

০৩

অনুসন্ধান

ওয়েবপেজে সংরক্ষিত ডাটা সার্চ করে প্রাথমিকভাবে পাত্র-পাত্রীর বাছাই করা হবে।

০৪

পরবর্তী সহায়তা

পরবর্তী পর্যায়ে সোস্যাল কনট্যাক্টকে অবহিত করলে বিস্তারিত তথ্য প্রদান ও পাত্র-পাত্রীর সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে।